বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাতাবাড়িয়া সমাজসেবা ফাউন্ডেশন উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠানে

কচুয়া দুই গ্রামবাসীর সিদ্ধান্ত ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়’

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৫০ পিএম
কচুয়া দুই গ্রামবাসীর সিদ্ধান্ত ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়’

কচুয়ায় বাতাবাড়িয়া সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ।

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামের বাসিন্দারা।

সোমবার দুপুরে বাতাবাড়িয়া সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে “মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়। মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাতাবাড়িয়া ও আইনগিরী গ্রামে কোনো মাদকসেবী কিংবা মাদক কারবারিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। গ্রামকে মাদকমুক্ত রাখতে সামাজিক নজরদারি জোরদার করা হবে।

বাতাবাড়িয়া সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এমরান হোসেন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধান।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফি উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোঃ রাকিব হোসেন প্রমুখ।

বক্তারা চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,“মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পুরো পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ বিনষ্ট করে দিচ্ছে। মাদকের কারণেই আজ যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক কলহ বাড়ছে এবং চুরি, ছিনতাই, সন্ত্রাস ও হত্যার মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।” তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বরোধী সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ জাকির হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।