শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ১০ দিনব্যাপী নাট্যোৎসব -২০২৬ এর চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠান

নাটক সমাজের প্রতিচ্ছবি : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:১৪ এম
নাটক সমাজের প্রতিচ্ছবি : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসব ২০২৬-এর চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসব ২০২৬এর চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷
২৫আগস্ট বিকাল ৫টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী৷
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী তার  বক্তব্যে বলেন, নাটক সমাজের প্রতিচ্ছবি।সমাজের আয়না। নাটক ও সংস্কৃতিতে চাঁদপুরের ঐতিহ্য রয়েছে। নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা যায়। সুস্থ সংস্কৃতি চর্চা  বিকাশে সকলে কাজ করতে হবে।
কিছুক্ষণ আগে এআই প্রযুক্তি থেকে জানতে পারলাম চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন অনেক সমৃদ্ধ এবং  এর একটি ইতিহাস রয়েছে। বিশেষ করে চাঁদপুরের  বর্নচোরা , অনন্যা, স্বরলিপিসহ ১০টি প্রতিষ্ঠিত নাট্য সংগঠনের  নাম উল্লেখ করেছে। মূলত সাংবাদিকতা, শিল্প,সাহিত্যে,সাংস্কৃতিক অঙ্গন চাঁদপুর অনেক এগিয়ে গেছে।
তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে। জেলার সকল সম্পাদকরাও ঐক্যবদ্ধ।  সাংবাদিকদের কল্যাণে, মানবিক কল্যানে ও জনকল্যাণে চাঁদপুর প্রেস ক্লাব কাজ করছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর  জন্য  চাঁদপুর প্রেস ক্লাব সব সময় উম্মুক্ত থাকবে। সংগঠনের যে কোন  সেমিনার,আলোচনা সভা,নাট্ক,সা্ংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে চাঁদপুর  প্রেস ক্লাব  সহযোগিতা করবে,পাশে থাকবে। আমি চাঁদপুরের  ১০দিনব্যাপী নাট্যোৎসবের সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা থিয়েটার সভাপতি তাবিবুর রহমান রিংকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুরগ রহমান মানিক, চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জিয়া প্রধানীয়া।
বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সনাকের সভাপতি আলমগীর পাটওয়ারী, চাঁদপুর বর্নচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চীেধুরী, বিশিষ্ট শিল্পী অনিমা সেন চীেধুরীসহ সাংবাদিক, বিভিন্ন সংগঠনের শিল্পী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দকে উত্তোরীয় পরিয়ে দেন সংগঠনের সদস্যবৃন্দ।
সবশেষে চাঁদপুর  স্বরলিপি নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চায়ন  এম আর ইসলাম বাবুর রচনায় ও নির্দেশনায় স্বপ্ন ও দুঃস্বপ্ন নাটকটি পরিবেশন করা হয়।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।