শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ৩ মাদকসেবী গ্রেপ্তার- অর্থ ও কারাদণ্ড প্রদান

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৩৩ পিএম
মতলব দক্ষিণে ৩ মাদকসেবী গ্রেপ্তার- অর্থ ও কারাদণ্ড প্রদান
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট-২০২৬) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক তিনজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে উপজেলার একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গাঁজাসহ ডিঙ্গাভাঙ্গা এলাকার ফজলুল হকের ছেলে মো. নাইম (২৭), আশ্বিনপুর এলাকার সিরাজ প্রধানের ছেলে সোহেল (২৪) এবং আচলছিলা এলাকার আব্দুল মতিনের ছেলে মো. হাসানকে (২৭) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামী মো. নাইম ও সোহেলকে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই ধারায় আসামী মো. হাসানকে ১ (এক) মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ৩ আসামীকেই আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, মাদকের বিরুদ্ধ জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital