বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:১১ এম
আজ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়, আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে মো. ওমর সানি আকন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাজীগঞ্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়, নির্বাচনের দিন তিনি সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এই আদেশের ফলে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে আস্থা আরও বেড়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital