বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মোবাইল ছেড়ে পানিতে শিক্ষার্থীরা, কচুয়ায় জমজমাট সাঁতার প্রতিযোগিতা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
মোবাইল ছেড়ে পানিতে শিক্ষার্থীরা, কচুয়ায় জমজমাট সাঁতার প্রতিযোগিতা

কচুয়ায় জাতীয় আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা সাঁতার খেলা উদ্বোধন করছেন প্রধান অতিথি ইউএনও অমিত রায়।

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা ও নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলায় সম্পৃক্ত করতে কচুয়া উপজেলা জাতীয় আন্ত ক্রীড়া প্রতিযোগিতা সাঁতার খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  অংশগ্রহণ করেন।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অমিত রায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান,সিনিয়র উপজেলা সহকারী মৎস্য অফিসার জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার  সোহেল রানা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান, আধুনিকতার যুগে গ্রামীণ খেলাধুলার জায়গা দখল করেছে মোবাইল ফোন। এতে বর্তমান প্রজন্মের বড় একটি অংশ মোবাইলে আসক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।