বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১০:৩৬ এম
এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

গাজী মোঃ ইমাম হাসান : এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দোয়া ও কেক টাকা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃকামাল হোসেন।

বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক ফয়েজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে
বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জসিম উদ্দিন সরকার, আহসান আলী।

এছাড়াও উপস্থিত ছিলো সহকারী শিক্ষক আঃ মান্নান, আবু ইউসুছ ভুঁইয়া, হাসিনা আক্তার, পারভিন আক্তার, বিশ্বজিৎ দাস, জোতিষ সরকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মনির হোসেন, মাহফুজ আহমেদ, শরিফ হাওলাদার, উত্তম কুমার, নুসরাত শারমীন, রেহান উদ্দিন, উম্মে সালমা, মাকাদাসা মুসতারি, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার ও কেক বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।