বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি শাহেদুল হক, সেক্রেটারি নেপাল সাহা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি শাহেদুল হক, সেক্রেটারি নেপাল সাহা

চাঁদপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি কর্তৃক পৌর কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে ব্যবসায়ী ও সংগঠক শাহেদুল হক মোর্শেদকে সভাপতি এবং ব্যবসায়ী ও সংগঠক নেপাল সাহাকে সেক্রেটারি করা হয়েছে। এছাড়া কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোস্তফা ফুল মিয়া, হাসান আল জায়েদ রিফাই, মো. লতিফ তপাদার, নাহিদা সুলতানা সেতু, মানিক ঘোষ ও আব্দুল্লাহ আল মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিএম শাহিন, শাহজালাল টিংকু, ইমাম হোসেন মিয়াজী, মো. আসাদুজ্জামান শাহরিয়া, পারভেজ আলম রবিন ও তালহা জুবায়ের।

Model Hospital

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী। সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গনি জনি ও পায়েল খান। কোষাধ্যক্ষ খোরশেদ আলম পাটোয়ারী (কাঞ্চন) এবং সহ-কোষাধ্যক্ষ ফয়সাল খান। দপ্তর সম্পাদক সেলিম রেজা ও সহ-দপ্তর সম্পাদক রাসেল পারভেজ।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক জোহরা আনোয়ার হীরা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. ইয়াসিন ইকরাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সোহেল হোসেন, আইনশৃঙ্খলা সম্পাদক শরিফ মুন্সি, সহ-আইনশৃঙ্খলা সম্পাদক মাসুদ পালোয়ান, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী দায়িত্ব পেয়েছেন।

সমন্বয় কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, শরীফ মো. আশ্রাফুল হক, মো. সাখাওয়াত হোসেন, নুরুজ্জামান কালু, মো. সালাউদ্দিন সেলিম, চঞ্চল আহমেদ, ফরহাদ হোসেন বেপারী, চন্দন দে, আবুল কালাম আজাদ, মো. শফিকুল ইসলাম, তানভির আরিফ, মাধুরী সাহা, জাকির মিজি, সাখাওয়াত মিয়াজী, ফেরদৌসী আক্তার ইসিতা, ইকবাল হোসেন ও বারেক রাজা ভূঁইয়া।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সাংবাদিক কাজী শাহাদাত, ব্যবসায়ী তমাল কুমার ঘোষ, শেখ মনির হোসেন বাবুল, মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. মিজানুর রহমান, সাংবাদিক আলম পলাশ, ব্যবসায়ী ফরহাদ হোসেন, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন, ব্যবসায়ী শবেবরাত সরকার এবং সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন।

নবগঠিত এ কমিটির মাধ্যমে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পাশাপাশি মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।