শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে জাতীয় হিন্দু মহাজোট বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ পিএম
চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে জাতীয় হিন্দু মহাজোট বর্ণাঢ্য র‍্যালি

শ্রীকৃষ্ণের শুভ আভির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সংগঠনের চাঁদপুর জেলা আহবায়ক রঞ্জীত রায় চৌধুরী নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়। শহরের গোপাল জিউ আখড় মন্দির কেন্দ্রস্থল থেকে উৎসবমুখর ও সুসজ্জিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন এবং রথ নিয়ে অংশ নেন। অনেক শিশু-কিশোরকে শ্রীকৃষ্ণ ও রাধাকান্তের সাজে সজ্জিত হতে দেখা যায়, যা র‍্যালিতে বিশেষ আকর্ষণ যোগ করে।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের আহবায়ক রঞ্জীত রায় চৌধুরী, যুগ্ন আহবায়ক দীপঙ্কর রায় দীপক, যুগ্ন- সদস্য সচিব অমল কান্তি ধর, কার্যকরী সদস্য অখিল দেবনাথ, বীণাপানি দেবনাথ, উপদেষ্টা রতন দাস, ছাত্র মহাজোট চাঁদপুর সদর উপজেলার আহবায়ক কান্ত দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Model Hospital

বক্তারা বলেন, “পাপ মোচন ও অধর্মকে দূর করে ধরায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আর্ভিবাব হয়েছিল। সমাজে সত্য, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।” নেতৃবৃন্দ আবহমান বাংলার সাম্পদায়িক প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, ধর্মীয় ও মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো ভক্ত উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।