মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাহবুব, সম্পাদক আমিনুল, সাংগঠনিক সালাউদ্দিন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাহবুব, সম্পাদক আমিনুল, সাংগঠনিক সালাউদ্দিন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত উক্ত মতবিনিময় সভায় শাহমাহমুদপুর ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে মোঃ মাহবুবুর রহমানকে সভাপতি, আবুল খায়ের মোঃ আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ সালাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী। ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আবদুল হামিদ এর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, চাঁদপুর সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল শেখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছালেহাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শহিদ উল্লাহ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নুর আলম।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিল্লাল পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারীসহ ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে মোঃ মাইনুল হক পাটওয়ারী, সহ সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন, মোঃ আঃ রহিম পাটওয়ারী, আবু ইউসুফ মোঃ রুহুল আমিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমার ফারুক, মোঃ আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান তালুকদার, প্রচার সম্পাদক মোঃ আশ্রাফ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শেখ ফরিদ উদ্দিন, সদস্য মোঃ রফিক পাটওয়ারী, মোঃ আঃ মান্নান পাটওয়ারী, মোঃ শামসুদ্দিন তালুকদার, মিনহাজ হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, মোঃ বিল্লাল হোসেন হাদী।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”