বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয় : ইউএনও জামিউল হিকমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয় : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের-মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

চাঁদপুর সদরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মনোবল বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়।
তিনি বলেন, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। চাঁদপুর সদরের ৮০টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার—এই চারটি ইভেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে সহায়তা করে বলেও উল্লেখ করেন তিনি।

Model Hospital

এস এম এন জামিউল হিকমা আরও বলেন, “শিক্ষার্থীদের মাদক ও নেশাসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করবে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণের আহ্বান জানান।

শিক্ষক ও উপস্থাপক এম আর ইসলাম বাবু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।

উল্লেখ্য, চাঁদপুর সদরের ৮০টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার—এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পরে অতিথিরা দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শাহরাস্তিতে জিআর পরোয়ানায় এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম
শাহরাস্তিতে জিআর পরোয়ানায় এক আসামি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে জিআর (জেনারেল রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত মিজানুর রহমান প্রকাশ জুয়েল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকার বনানী থানার মামলা নম্বর ২৩(৮)১৭-এর পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান প্রকাশ জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত অলি উল্লাহ। নাহারা স্কুলসংলগ্ন এলাকায় তাঁর বাড়ি।

Model Hospital

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।