চাঁদপুরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানদার গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মো. নবীর হোসেন বেপারী (৩৫) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গত ৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ উপজেলার উত্তর দশানী এলাকায় অভিযান চালায়। এ সময় কলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবীর হোসেনের নিজ মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দোকান থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার নবীর হোসেন উত্তর দশানী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







