বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কৃষ্ণপুর জোহরা বালিকা উবিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
কৃষ্ণপুর জোহরা বালিকা উবিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের মতবিনিময়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, সন্তানদের উন্নত, শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শুধু শিক্ষকদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। বাবা-মায়ের পরেই শিক্ষকের অবস্থান। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর গাজীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুবদল নেতা এমরান হোসেন মিরু, জাফর খান, স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষপর্বে উক্ত বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং ২০২৫ সালে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি শিক্ষা উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital