বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নতুন কুঁড়ির মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
চাঁদপুরে নতুন কুঁড়ির মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা

চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ এর পাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যাভিনেতা গোবিন্দ মন্ডল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এবং মেহেদী লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট আবুল কালাম সরকার।

সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব বিন ছায়েদ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, সাংবাদিক জামাল আখন্দ, সাংবাদিক ও নাট্যকর্মী মো. আলমগীর হোসেন পাটওয়ারী, সাংবাদিক ও লেখক কবির হোসেন মিজি, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক ও সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।

Model Hospital

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন দীর্ঘ ৩৩ বছর ধরে চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণে তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিকমনা হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

বক্তারা আরো বলেন, মেহেদী উৎসব প্রতিযোগিতা শুধু একটি আনন্দ আয়োজন নয়, এটি নতুন প্রজন্মের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করার একটি সুন্দর উদ্যোগ।

বাঙালির নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নেওয়া এবং বিশ্বমঞ্চে তুলে ধরার অন্যতম মাধ্যম। নতুন কুঁড়ি বরাবরের মতো ভবিষ্যতেও এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করবে। আসন্ন মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ উৎসবমুখর ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন কুড়ি ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন লেখক অভিজিৎ আচার্যী, নৃত্য পরিচালক কাজী শাকিলসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital