বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া নিশ্চিন্তপুর ডিএম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামানের স্মরণে দোয়া

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম
কচুয়া নিশ্চিন্তপুর ডিএম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামানের স্মরণে দোয়া

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামানের স্মরণে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএস‌এম ফখরুদ্দিন।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএম ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, কচুয়ায় অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ মাজলিসে মুশাওয়ারাত চাঁদপুর শাখার সভাপতি এবং বিশিষ্ট মুফাসসির মাওলানা নুরুজ্জামান (রহ.)-এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় নিশ্চিন্তপুর ডিএম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএস‌এম ফখরুদ্দিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা নূর আহমেদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান,মাদ্রাসার সহকারী মুহাদ্দিস মাওলানা দেলোয়ার হোসাইন।
স্মরণসভায় মাদ্রাসার অধ্যক্ষ এএস‌এম ফখরুদ্দিন বক্তব্যে মরহুম মাওলানা নুরুজ্জামানের কর্মময় জীবন, দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার
সঙ্গে স্মরণ করেন।
তিনি আরো বলেন, একজন আদর্শ শিক্ষক ও আলেম হিসেবে মাওলানা নুরুজ্জামান (রহ.) মানুষের মাঝে দ্বীনি জ্ঞান ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবু ইউসুফ, মোঃ বিল্লাল হোসেন, জালাল উদ্দিন, আহসান উল্লাহ, মোঃ সাখাওয়াতসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী মুহাদ্দিস মাওলানা দেলোয়ার হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital