শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, অর্থদন্ড

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম
মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, অর্থদন্ড

মতলব বাজারে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।

মতলব দক্ষিণ উপজেলা সদরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার, এভারকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দি মদিনা প্যাথলজি এবং গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।
অভিযানে উল্লেখিত ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে এক্সরে মেশিন চালানোর জন্য টেকনিশিয়ান না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন অনিয়মের কারণে দি মদিনা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অন্যান্যগুলোতে কোন ধরনের ত্রুটি পাওয়া যায়নি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোশাররফ হোসেন হিমেল এবং থানা পুলিশের সদস্যবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital