বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধ’র্ষ’ণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মতলবে চা দোকানিকে গ’ণ’পি’টুনি

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম
ধ’র্ষ’ণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মতলবে চা দোকানিকে গ’ণ’পি’টুনি

অভিযুক্ত মোবারক হোসেন সরদার।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারন করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।
 অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক হোসেন সরদার (৫২)। এলাকায় তার চা-বিস্কুট, রুটির দোকান রয়েছে। পাঁচ ছেলে মেয়ের জনক মোবারক সরদার। ভুক্তভোগী কিশোরী তাঁর আত্মীয়ের মেয়ে (সম্পর্কে ভাতিজি)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, প্রায় তিন মাস আগে মোবারক সরদার কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিল না। এসময় তিনি কিশোরীকে ধর্ষণ করে নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন এবং গত ৩/৪ দিন আগে মোবারক সরদার ওই ভিডিও ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠে। এতে ঘটনাটি জানাজানি হয়।
পরে বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তাঁর পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ করতে হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোরাবক ওই কিশোরী ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন। এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে গণপিটনি দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি  মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথায় ও শরীরে জখম রয়েছে। চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital