বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ৩০ সদস্য

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম
শপথ নিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ৩০ সদস্য

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিরাচরিত নিয়ম ও ঐতিহ্যের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের ৩০ জন সদস্য শপথ করেন। শপথ বাক্য পাঠ করান, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. ইবনে আল জায়েদ হোসেন।

সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ গোলামুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. তানভীর হোসাইন ও গীতা থেকে পাঠ করেন, তুলসি রানী পাল।

সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবুর উপস্থাপনায় শপথ অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি উমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কোষাধ্যক্ষ হাফেজ মহসীন মিয়াজী, প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়, শিল্প সম্পাদক হাফেজ তানভীর হোসাইন, বানিজ্য সম্পাদক আশ্রাফ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজীব উপস্থিত ছিলেন।

Model Hospital

এছাড়া সমিতির ১নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন, কাজী তাফাজ্জল হোসেন ও মনির হোসেন, ২নং ওয়ার্ড কমিশনার শাহাদাত হোসেন মিশু ও মনির হোসেন সাগর, ৩নং ওয়ার্ড কমিশনার আমির হোসেন, জসিম খাঁন ও মহিউদ্দিন মাইনু, ৪নং ওয়ার্ড আব্দুর রহিম ও খোরশেদ আলম, ৫নং ওয়ার্ড কমিশনার মো. মিজানুর রহমান ও জাকির হোসাইন, ৬নং ওয়ার্ড কমিশনার লিপন পোদ্দার ও আবু ছালে সবুজ, ৭নং ওয়ার্ড কমিশনার আল আমিন, হাছান ও আবদুল্লাহ্, ৮নং ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলম ও মাসুদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট, শনিবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন (ভোট গ্রহণ) অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ৩৭ জন এবং ৮টি ওয়ার্ডে ১৯ জন কমিশনারের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করেন। এর মধ্যে নির্বাচিত ৩০ জনের মধ্যে সম্পাদকীয় ও ওয়ার্ড কমিশনার পদে ২৭ জন প্রার্থী ভোটে এবং ১নং ওয়ার্ডের তিনজন কমিশনার প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।