বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর নিশি রোড সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম
চাঁদপুর নিশি রোড সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন

চাঁদপুর নিশি রোড় সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ, পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান এবং মাদক বিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় এই আয়োজন করা হয়।

এসময় সংগঠনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্থানে অসংখ্য ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যরা বিভিন্ন ম্যানহোলের চুরি হওয়া ঢাকনা লাগানোর সহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পরে তারা মাদকের বিরোধী জনসচেতনামূলক প্রচার কার্যক্রম করেন।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে এবং সামাজিক অবক্ষয় মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের চাঁদপুর নিশি রোড় সোসাইটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি অসহায়দের খাদ্য সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, গরিব মেয়ের বিয়েসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের আগামী দিনের পথচলায় এলাকার সকল মানুষের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর নিশি রোড় সোসাইটির উপদেষ্টা শামসুল আলম সূর্য, জাহাঙ্গীর জমাদার, সভাপতি মোঃ শাহাদাত হোসেন মাস্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ-সভাপতি মোশারফ খান, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত খান, মোঃ রনি দেওয়ান, সহ- সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী বেপারী সানি, সমাজ কল্যাণ সম্পাদক ফরিদ আহমেদ এরশাদ, সদস্য মোঃ মাইনুদ্দিন, সোহেল খানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।