বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐতিহ্যবাহী খাজুরিয়া ইয়থ ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম
ঐতিহ্যবাহী খাজুরিয়া ইয়থ ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নিবন্ধনকৃত সমাজসেবা ও যুব সংগঠন ‘খাজুরিয়া ইয়থ ক্লাব’-এর নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়।

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কমিটি অনুমোদনের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়। দাখিলকৃত কাগজপত্র সন্তোষজনক হওয়ায় ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

স্মারক নং- ৪১.০১.১৩০০.০০০.০০০.২৮.০০০৬.২৪.২৯৭-এ উল্লেখ করা হয়, নিবন্ধন নম্বর চাঁদ/১০৬
(১৫৪/১৪৯০/৬৪৭৫)৮৭ এবং ৬ নভেম্বর ১৯৬৪ তারিখে নিবন্ধিত ‘খাজুরিয়া ইয়থ ক্লাব’-এর নবগঠিত কার্যকরী কমিটিকে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. এমরান হোসেন।

Model Hospital

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মিজি, সহ-সভাপতি মো. আবুল কাসেম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মেম্বার ও খোরশেদ আলম মানিক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক পারভেজ মোশারফ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম তপদার, সাংস্কৃতিক সম্পাদক মো. সরোয়ার হোসেন চৌধুরী, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন নুরু, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহাতাব উদ্দিন পাটোয়ারী এবং সদস্য হিসেবে রয়েছেন শাজাহান ভূঁইয়া, সালাউদ্দিন সজিব ও ইয়াসিন আখন সুজন।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান বলেন, এর আগেও আমি এই পদে দায়িত্ব পালন করেছি। ক্লাবের ঐতিহ্য ধরে রাখা এবং এলাকার যুবসমাজকে আরও সংগঠিত করার জন্য আমরা কাজ করব। সামাজিক উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে আমাদের প্রচেষ্টা থাকবে।

যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক ভূঁইয়া বলেন, আমি একই পদে পূর্বেও দায়িত্ব পালন করেছি। নতুন কমিটির সবাইকে নিয়ে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করব। যুবকদের দক্ষতা উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া এবারের কমিটিতে তরুণদেরও স্থান দেওয়া হয়েছে। আশা করি, নবীন-প্রবীণের সমন্বয়ে ক্লাবটি আরও ভালোভাবে এগিয়ে যাবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদনপত্রে কমিটিকে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট দাখিল, নিবন্ধন সনদের নাম, নম্বর ও তারিখ সঠিকভাবে ব্যবহারসহ অনুমোদনপত্রে উল্লেখিত অন্যান্য শর্ত যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।

অনুমোদনপত্রের অনুলিপি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসারের কাছেও পাঠানো হয়েছে।

দীর্ঘদিনের পথচলায় খাজুরিয়া ইয়ুথ ক্লাব স্থানীয় যুবসমাজকে সংগঠিত করার পাশাপাশি খেলাধুলা, গণশিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। সরকারি সমাজসেবা কার্যালয়ের নিবন্ধিত তথ্য অনুযায়ী, ক্লাবটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে খেলাধুলার আয়োজন, গণশিক্ষা বিস্তার, বৃক্ষরোপণ, বিভিন্ন জাতীয় ও সামাজিক দিবস উদযাপন, পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টি, দুস্থ মানুষের সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান। এসব কার্যক্রমের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্লাবটি স্থানীয় যুবসমাজের বিকাশ ও জনকল্যাণে অবদান রেখে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital