বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ডেঙ্গু অভিযান, শাহরাস্তিতে সম্প্রচার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ডেঙ্গু অভিযান, শাহরাস্তিতে সম্প্রচার
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে তিন মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও), বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আখতার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মকবুল আহমেদ মজুমদার ও সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী,প্রেসক্লাব সভাপতি মো. মাসুদ রানা,সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া,পৌর যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী  অফিসার মনিরা খাতুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
ইউএনও মনিরা খাতুনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামানের নেতৃত্বেও পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় তিনি বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত নজরদারির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং আবর্জনা পরিষ্কারের বিষয়ে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
পরে উপজেলা কমপ্লেক্সে চত্বরে  ইউএনওর নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউট সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
উল্লেখ্য, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছেন।সরকারি ঘোষণার আওতায় দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি শনিবার দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে।
জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিচ্ছন্নতাকে নিয়মিত সামাজিক চর্চায় পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। এরই ধারাবাহিকতায় শাহরাস্তিতেও তিন মাসব্যাপী কর্মসূচিতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital