বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধান গ্রেফতার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধান গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২৫ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন প্রধানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ১৩ সেপ্টেম্বর রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
সুমন প্রধান উপজেলার নারায়ণপুর পৌরসভার চাপাতিয়া গ্রামের মো. এবাদুল্যাহ প্রধানের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট সুমন প্রধানকে উপজেলার চাপাতিয়া এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেফতার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। সে পালিয়ে পালিয়ে থাকতো। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বে ২৫ টি মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ৩টি সাজা জিআর পরোয়ানা ও ১ টি জিআর পরোয়ানা মূলে সুমন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। আসামিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোর গ্যাং, মাদক ও অপরাধ নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital