বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার সম্মাননা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার সম্মাননা প্রদান

আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে বহির্বিশ্বে দেশের সুনাম সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা প্রদান করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী।

সম্মাননা প্রদান পর্ব শেষে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ মাশক্বুল কুরআন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতীল এবং তাজভীদের মৌলিক ও সূক্ষ্ম নিয়মাবলি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন ।

Model Hospital

আয়োজক কর্তৃপক্ষ জানান, এ ধরনের মাশক্বুল কুরআন কর্মশালা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিশুদ্ধ তিলাওয়াত অনুশীলনে দক্ষ করে তুলবে এবং আগামী দিনে বিশ্বমানের হাফেজ ও ক্বারী হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন মাদরাসার মুহতামীম মুফতী আবু তাহের সিদ্দিকী।

বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জনের কৃতিত্ব রয়েছে তাঁর।

উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় শিক্ষার্থীদের উন্নত তিলাওয়াত অনুশীলনে পাঠদান পরিচালনা করেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের শীর্ষ হাফেজ-ক্বারীগণ। প্রতিষ্ঠানটিতে উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, উস্তাযুল ক্বুররা শায়খ নাজমুল হক, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান এবং বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়াসহ প্রখ্যাত ব্যক্তিবর্গ ধারাবাহিক দারস প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।