বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে মাদক ডিলার শান্ত কারী ইয়াবাসহ হাতে-নাতে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ পিএম
শাহতলীতে মাদক ডিলার শান্ত কারী ইয়াবাসহ হাতে-নাতে আটক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে কুখ্যাত মাদকের ডিলার শান্ত কারী(৩৪)পিতামৃত রহিম কারীকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

১৬সেপ্টেম্বর বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর মডেল থানার এ এস আই রাসেল তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মাদক ডিলার শান্ত কারীর গ্রেফতারকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।তার সাথে জড়িত মাদক ডিলারদের ও সেবনকারীদের গ্রেফতারের দাবী উঠছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, এলাকাবাসী শান্ত কারী নামের এক মাদক সম্রাটকে শাহতলীতে এলাকাবাসী আটক করে আমাদের খবর দেন। আমরা পুলিশ ফোর্স পাঠিয়ে মাদক ডিলারকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

স্থানীয়রা জানান চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন ইউনিয়নসহ আশপাশের এলাকায় শান্ত কারী একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তোলে। সন্ধ্যা নামলেই কয়েকটি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মাদক ব্যবসা চালিয়ে যায়।

আটক মাদক ব্যবসায়ী মো: শান্ত কারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান তার সাথে নিন্মোক্ত মাদকের ডিলারের ও সেবনকারীরা জড়িত রয়েছে।

তারা হলেন , মাদক ব্যবসায়ী ও ডিলার: রাশেদ মিজি (৩৮)পিতামৃত তাজুল মিজি সাং শাহতলী ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর, সিয়াম (১৫)পিতা: সফিক মাষ্টার গ্রাম:শাহতলী পো: শাহতলী, ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর, সায়েম (২৫) পিতা: সফিক মাস্টার গ্রাম:শাহতলী পো: শাহতলী ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর,রাব্বি মিজি(৩০),পিতা: মাও.হামিদ মিজি, গ্রাম: শাহতলী, পো: শাহতলী ৪নং শাহমাহমুদপুর চাঁদপুর সদর, মো: রানা গাজী (৩২) পিতা: ইয়াসিন গাজী গ্রাম: বড় শাহতলী, পো: শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর, সাগর গাজী (২৮), পিতা: খোরশেদ গাজী গ্রাম: শাহতলী, পো:শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর।

উল্লেখিত মাদক ব্যবসায়ীরা পেশাদার মাদক বিক্রেতা ও সেবনকারী।এদেরকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবী জানিয়েছে এলাকাবাসী।

এব্যাপারে চাঁদপুর-৩ এর সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুরের পুলিশ সুপার,চাঁদপুর মডেল থানার ওসি, গোয়েন্দা পুলিশ ও মাদক দ্রব্য অধিদফতরের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।