বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন, সদস্য সচিব রুবেল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম
হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন, সদস্য সচিব রুবেল
হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী যৌথ স্বাক্ষরে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত কমিটির আহ্বায়ক হলেন, মো. মোশারফ হোসেন স্বপন ও সদস্য সচিব মো. সোহেল রানা রুবেল।
সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন, মো. জসিম উদ্দিন কাঞ্চন ও মো. কামাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন মিয়াজী, মোঃ মনির হোসেন মৃধা, মোঃ আহাদ পাটওয়ারী, মোঃ বশির উল্যাহ মিয়াজী, মোঃ শাহ আলম মজুমদার, মোঃ ফারুক হোসেন মিয়াজী, মোঃ কামরুল ইসলাম প্রধানীয়া, ডাঃ মোঃ জহিরুল ইসলাম মজুমদার।
এছাড়া কমিটির ৫৯ জন সদস্য রয়েছেন। তারা হলেন, মোঃ মিরন মিয়াজী, মোঃ আবু সুফিয়ান রানা মজুমদার, মো. ইমাম হোসেন লিটন, মোঃ আব্দুল কুদ্দুছ মুন্সী, মোঃ শাহ জাহান পাঠান, মোঃ মাসুদ আলম খাঁন, মোঃ কামরুল ইসলাম প্রধানীয়া, মোঃ লিটন শেখ, মোঃ বাবুল হাজী, মোঃ শাহ আলম সরকার, মোঃ হুমায়ুন কবির বেপারী, মোঃ মাসুদ আলম প্রধানীয়া, মাহবুবুল আলম পাটওয়ারী বাবু, মোঃ আবু সাঈদ প্রধানীয়া, মোঃ কাহার মজুমদার, মোঃ আব্দুল কাদের মেম্বার।
মোঃ জহির, মোঃ তাজুল ইসলাম পাটওয়ারী, মোঃ শহীদ বেপারী, মোঃ মনির হোসেন প্রধানীয়া, মোঃ হারুনর রশিদ বেপারী, মোঃ গোলাম সরোয়ার, মোঃ মোস্তফা মিজি, মোঃ কামাল হোসেন খাঁন, ইমরান খান মিঠু, মোঃ শাহাজাহান, সবুজ মজুমদার, মোঃ আবু মোতালেব মিয়াজী রতন, মোঃ বাবুল মিয়াজী, মোঃ আলমগীর বেপারী, মোঃ দুলাল পাঠান।
ডাঃ ইকবাল হোসেন পাঠান, মোঃ বাহার মুন্সী, মোঃ ইমাম হোসেন বেপারী, এডঃ মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা মোঃ মিজানুর রহমান, মোঃ হানিফ কাজী, মোঃ মাসুদ খন্দকার, মোঃ শাহাদাৎ মজুমদার, মোঃ কামরুল মোল্লা, মোঃ জাহাঙ্গীর বেপারী, মোঃ জাকির পাটওয়ারী, মোঃ মিজান মজুমদার।
মোঃ সাজু মৃধা, মোঃ খোরশেদ আলম মিয়াজী, মোঃ খলিলুর রহমান কাজী, প্রফেসর মোঃ আক্তার মজুমদার, মোঃ মিলন মজুমদার, মোঃ আইয়ুব বেপারী, মোঃ জাহাঙ্গীর বেপারী, মোঃ আতাউল করিম, নাছিমা আক্তার, মোঃ মহিন সর্দার, মোঃ জুয়েল পন্ডিত, ইউছুফ বেপারী, মোঃ আবু সায়েম বেপারী, ডাঃ ইকবাল খন্দকার, মোঃ আবুল হোসেন সর্দার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital