বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কচুয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ পিএম
কচুয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি মনোনয়ন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়াজি।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের এবং কোষাধ্যক্ষ হয়েছেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, কচুয়ার শিক্ষক-কর্মচারীদের অধিকার বাস্তবায়ন ও কল্যাণ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও নাজমুন নাহার বেবীর নির্দেশনার আলোকে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।

শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম
শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি পৌরসভার শ্রীপুর এলাকার ঠাকুর বাজার থেকে মাজার সড়কের বালুর মাঠসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। পরে তাঁর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার টামটা এলাকার শিংয়ের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল বাছেত এবং মায়ের নাম ফিরোজা বেগম।

Model Hospital

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৫, তারিখ ১৪ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।