বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের রূপসা উত্তরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
ফরিদগঞ্জের রূপসা উত্তরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি
তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন তালুকদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া এবং সংশ্লিষ্ট বিট অফিসার এসআই হুমায়ুন কবির।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব রফিকুল আলম বাবু, মশিউর রহমান, ফারুক খান, আনোয়ার হোসেন সজীব, রফিকুল ইসলাম, মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি রাষ্ট্রকে অকার্যকর করতে হলে কেবল তার তরুণ প্রজন্মকে ধ্বংস করাই যথেষ্ট। আর সেই অপচেষ্টাতেই একটি কুচক্রী মহল আমাদের তরুণ সমাজকে গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত। বর্তমানে মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে, যা রোধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।
তারা আরও যুক্ত করেন, কেবল মাদকসেবী কিংবা কারবারিদের গ্রেফতার করে কারাগারে পাঠালেই এ ব্যাধি দূর হবে না। এর জন্য প্রয়োজন জোরালো সামাজিক আন্দোলন, যা শুরু হতে হবে প্রতিটি ঘর ও পরিবার থেকে। আমাদের সম্মিলিত এবং একতাবদ্ধ প্রচেষ্টাই পারে সমাজকে চিরতরে মাদকমুক্ত করতে।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।