বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসচ্ছল-অসুস্থ রোগীদের মাঝে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতার চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অসচ্ছল-অসুস্থ রোগীদের মাঝে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতার চেক বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে অবস্থিত আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের চারজন অসচ্ছল রোগী ও তাদের পরিবারের মাঝে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় এবং সভাপতি সাগর আদনানের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী ব্যবসায়ী ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ মিজি (মামুন)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মনির হোসাইন (কমান্ডো), ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ মিজি (মামুন) বলেন, অসচ্ছল ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের মাধ্যমে যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়, সে জন্য ভবিষ্যতেও আমি আমার জায়গা থেকে সাধ্যনুযায়ী সংগঠনটির পাশে চেষ্টা করব।

সংগঠনের সভাপতি সাগর আদনান বলেন, আমরা জুলাই মাসে সংগঠনের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনটির দীর্ঘদিনের সুনাম ও ধারাবাহিকতা ধরে রেখে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। আমাদের ইউনিয়নের অনেক মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অর্থের অভাবে তাদের অনেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। কয়েকজন রোগী ও তাদের স্বজন আমাদের কাছে সহযোগিতার আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ আমাদের সামর্থ্য অনুযায়ী চারজন রোগীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

সাগর আদনান আরও বলেন, আজকের এই সহযোগিতার পুরো অর্থায়ন করেছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ মিজি মামুন ভাই। এজন্য ওনার প্রতি আমি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা আরও বৃহৎ পরিসরে ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। আগামীতে আরও কয়েকটি জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আর্থিক সহযোগিতা পেয়ে উপকারভোগী ও তাদের স্বজনরা বলেন, আমরা বর্তমানে খুবই অসহায় অবস্থার মধ্যে আছি। চিকিৎসার ব্যয় বহন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন যে সহযোগিতা করেছে, তা আমাদের জন্য অনেক উপকারে আসবে। আমরা সংগঠনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এ সময় সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, অর্থ সম্পাদক নাঈমুল হাসান, স্বাবলম্বী বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, সহ-স্বাবলম্বী বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, সদস্য কামরুল ইসলাম ও শান্ত ভূঁইয়াসহ সংগঠনের সেচ্ছাসেবী ফরহাদ হোসেন, নাহিদ মিজিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে গত সাত বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, স্বাবলম্বীকরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে অক্সিজেন সেবা ও ত্রাণ সহায়তা, রমজানে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসুস্থ ও অসচ্ছল রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।