বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুকুরে ডুবে প্রা’ণ গেল ৭ বছরের মিনহাজের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম
শাহরাস্তিতে পুকুরে ডুবে প্রা’ণ গেল ৭ বছরের মিনহাজের

চাঁদপুরের শাহরাস্তিতে নিজ বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে ডুবে মো. মিনহাজ নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. মিনহাজ কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা ও কুয়েত প্রবাসী মো. বেলায়েতের ছেলে। সে টামটা তালিমূল কোরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবা-মায়ের একমাত্র সন্তান মিনহাজের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নিজ বাড়ির সামনের পুকুরে কোনোভাবে পড়ে যায় শিশু মিনহাজ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

মিনহাজ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান, তার আরও দুইটি বোন রয়েছে। কুয়েত প্রবাসী বাবা মো. বেলায়েতের একমাত্র সন্তানকে হারানোর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আদরের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে তার মা-বাবা ও স্বজনরা ভেঙে পড়েছেন।

Model Hospital

মিনহাজের আকস্মিক মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ি ও আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital