বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাগরিক দুর্ভোগ কমাতে হাজীগঞ্জে জেলা প্রশাসকের সরেজমিন নজরদারি

মাঈনুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম
নাগরিক দুর্ভোগ কমাতে হাজীগঞ্জে জেলা প্রশাসকের সরেজমিন নজরদারি
হাজীগঞ্জে পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও হাজীগঞ্জ থানা পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি নবগঠিত অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে তিনি জনগণের জন্য সরকারি সেবাসমূহ দ্রুততম সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা দেন। জনবান্ধব প্রশাসন, মানসম্মত নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন নিয়মিত করে থাকেন জেলা প্রশাসক।
এদিন দুপুরে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে পৌর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান পৌর এলাকায় পয়ঃনিস্কাশন, সুপেয় পানি, পরিস্কার-পরিচ্ছন্নতা’সহ নাগরিক সেবার প্রতি গুরুত্বারোপ করেন।
এরপর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন, জেলা প্রশাসক। এসময় তাঁকে স্বাগত জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। এর আগে হাজীগঞ্জ থানা পরিদর্শনে আসলে জেলা প্রশাসক’কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান।
একই দিনে তিনি উপজেলার নবগঠিত অলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন। ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।