বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর ইউএনও’কে মাধ্যমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৩:৫৬ পিএম
মতলব উত্তর ইউএনও’কে মাধ্যমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে ৯ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খানের সভাপতিত্বে দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ও সিনিয়র শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, সহ-সভাপতি ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল, সহ সভাপতি ও নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, সহ-সভাপতি ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজীর আহমেদ, ফরাজীকান্দি আল ওয়েসিয়ে কামিল মাদরাসার অধ্যক্ষ আতাউল করিম মুজাহিদ, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ সহিদ উল্লাহ, লবাইর কান্দি আল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওয়ালী উল্লাহ সরকার, কালীপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, এখলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জয়পুর-জহিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ্ আলম, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন, নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সূত্রধর, বাগানবাড়ি আইডিয়েল একাডডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital