বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদে সোহেল আলমগীর অপুকে বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ২:৫৮ পিএম
চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদে সোহেল আলমগীর অপুকে বরণ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের শূন্য পদে তিন জনকে বরণ করা হয়েছে। সোমবার বিকেল কর্ণার প্লাজার চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তাদেরকে বরণ করে নেয় সংগঠনের সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক কে এম মাসুদসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা।
নতুন তিনজন সদস্য হলেন- সাংগঠনিক সম্পাদক পদে এস এস সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাইদ হোসেন অপু চৌধুরী।
সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি এম এ লতিফ বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন গঠনতন্ত্র মোতাবেক ৩টি পদ শূন্য ছিলো। গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় সকলের প্রত্যক্ষ ভোটে এস এস সোহেলকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারীকে ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক এবং সাইদ হোসেন অপু চৌধুরী কে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়। সেই আলোকে আপনাদের আজ ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। আগামীতে আপনারা সংগঠনকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদি।
সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাও. আব্দুর রহমান গাজী।
এছাড়াও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন  সাংগঠনিক সম্পাদক এস এস সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী।
সংক্ষিপ্ত সভা শেষে সংগঠনের পক্ষ থেকে কার্যনির্বাহী ৩ সদস্য কে ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখ করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital