বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নব্বইয়ের পর দেশের রাষ্ট্র ক্ষমতায় আসা দলগুলো গনতন্ত্রের কবর রচনা করেছে -অ্যাড. লতিফ শেখ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৪:০৫ পিএম
নব্বইয়ের পর দেশের রাষ্ট্র ক্ষমতায় আসা দলগুলো গনতন্ত্রের কবর রচনা করেছে -অ্যাড. লতিফ শেখ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আঃ লতিফ শেখ বলেছেন, নব্বইয়ের পর দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গনতন্ত্রের কবর রচনা করেছেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের একমাত্র পল্লীবন্ধু এরশাদের মতো আর কোনো রাষ্ট্র প্রধান ও রাজনৈতিক দল গনতন্ত্র কে জনগণের মাঝে কথা বলার অধিকার দেয়নি।

তিনি আরো বলেন, যে নুর হোসেন গনতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, সে নুর হোসেনকে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। তিনি বলেন, কেন নুর হোসেন হত্যার পোষ্ট মর্টেম রিপোর্ট প্রকাশ হলো না? আজ দেশের মানুষ জানতে চায়, কেন নুর হোসেন হত্যায় মামলা হলো না? ১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হলো কিন্তু নুর হোসেন হত্যার মামলা হলো না কেন? তিনি বলেন, এখন মনে হচ্ছে জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নুর হোসেনকে হত্যা করা হয়েছে।

তিনি প্রয়াত নুর হোসেন-এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে বলেন, নুর হোসেন বুকে ও পিঠে যে শ্লোগান লিখেছিলেন আজ আমরাও সেই শ্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নুর হোসেন হত্যার বিচার চাই।

Model Hospital

অ্যাডঃ আঃ লতিফ শেখ গতকাল ১০ নভেম্বর বিকেলে শহরের চেয়ারম্যান ঘাটস্হ জাতীয় পাটির অস্হায়ী কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় পাটি আয়োজিত গনতন্ত্র দিবস উপলক্ষে জেলা জাতীয় পাটির আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির খানের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য শাহজাহান মাতাব্বর, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, শহর জাতীয় পাটির আহবায়ক শাহআলম মিজি যুগ্ম আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা জাতীয় পাটির সদস্য খন্দকার মোঃ শামসুল আলম সুজন, আঃ ছাওার, পৌর জাতীয় পাটি নেতা মোঃ কামরুল ইসলাম, সেন্তু বেপারী সাজেন্ট অবঃ গোলাম সারোয়ার, সিরু ছৈয়াল, আলী মুন্সী, খলিল সরকার, তরপুরচন্ডী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি স্বপন ডাক্তার, জেলা জাতীয় যুব সংহতির সদস্য মীর মাইনুর রহমান প্রমুখ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।