শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় আলিম পরীক্ষায় সাফল্যের শীর্ষে ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পিএম
কচুয়ায় আলিম পরীক্ষায় সাফল্যের শীর্ষে ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা

কচুয়ায় আলিম পরীক্ষায় ফলাফলে শীর্ষে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা ।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা ২০২৬ সালের আলিম পাবলিক পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এরমধ্যে ৪৭ জন উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার ৯৫.৮২% শতাংশ।
পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবেও কৃতিত্ব অর্জন করেছে মাদরাসাটি।
এ সাফল্যের বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএস‌এম ফখরুদ্দিন বলেন, “এ কৃতিত্ব শুধু আমার একার নয়। শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছে। শিক্ষক-শিক্ষিকারাও দিনরাত তাদের পড়াশোনার তদারকি করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” আগামী দিনগুলোতে যেন প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
প্রতিষ্ঠানটির এ গৌরবময় অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাদরাসার এমন সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম
‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেপ্তার করা হবে’ বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ প্রধান আব্দুল কুদ্দুছ চৌধুরী (ডিআইজি)।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরিতে অবস্থিত শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে ডিআইজি বলেন, ‘ছেলে-মেয়েদের উপরে আপনাদের নিয়ন্ত্রণ নেই, আমাদের নিয়ন্ত্রণ নেই। যে সময়ে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদেরকে বিকেল বেলায় রাস্তায় প্রকাশ্যে ঘুরতে দেখা যায় এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে শিস মারতে দেখা যায়। এই ছেলে-মেয়েগুলো কার জন্য নষ্ট হচ্ছে, পারিবারিক শাসনটা কোথায়? এটা যদি থাকে তাহলে তো কিশোর গ্যাং তৈরি হয় না।’

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কিশোর গ্যাং এই দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Model Hospital

সমাবেশে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরটা ব্যতিক্রম। এখানে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এই সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।