শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ-শাহরাস্তি-হাইমচরের তফসিল ঘোষণা, ৩টিতে ইভিএমে ভোট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৪:২৪ পিএম
হাজীগঞ্জ-শাহরাস্তি-হাইমচরের তফসিল ঘোষণা, ৩টিতে ইভিএমে ভোট

নিজস্ব প্রতিনিধি : চতুর্থ ধাপে চাঁদপুরের ৩ উপজেলার ২৩টি ইউনিয়নসহ ৮৪০ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামি ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

১০ নভেম্বর বুধবার ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। হাজীগঞ্জের ১টি ও শাহরাস্তির ২টি মিলিয়ে ৩ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হবে বলে তফসিল সূত্রে জানা গেছে।

চাঁদপুরের ৩ উপজেলার ২৩টি ইউনিয়নের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জের ১১ ইউনিয়ন হলো- রাজারগাঁও ( ইভিএম ), বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, গর্ন্ধব্যপুর উত্তর, গর্ন্ধব্যপুর দক্ষিণ, হাটিলা পশ্চিম, হাটিলা পূর্ব।

Model Hospital

শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়ন হলো: সূচীপাড়া উত্তর, সূচীপাড়া দক্ষিণ, চিতৈষী পূর্ব, চিতৈশী পশ্চিম, রায়শ্রী উত্তর ( ইভিএম ), রায়শ্রী দক্ষিণ ( ইভিএম), মেহের উত্তর, মেহের দক্ষিণ, টামটা উত্তর, টামটা দক্ষিণ।

হাইমচর উপজেলার ২টি: হাইমচর ও আলগী দূর্গাপুর দক্ষিণ।

এদিকে দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital