বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের উদ্দেশ্যে মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম
কক্সবাজারের উদ্দেশ্যে মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ
জাতীয় এবং স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সংগঠন মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ। এ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ইলিশের বাড়ি চাঁদপুর বাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিম জানান, ২৮ নভেম্বর সাংবাদিক অধিকার ও কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যদের নিয়ে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আনন্দ ভ্রমণের মধ্যে শুক্রবার দিন ব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
২৮ নভেম্বর কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আনন্দ ভ্রমণে রয়েছেন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের মহাসচিব মাহফুজ মল্লিক, যুগ্ম মহাসচিব রেদওয়ান আহমেদ জাকির, সদস্য ফজলে রাব্বি ইয়ামিন, মো. জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হাবিব, মোজাম্মেল প্রধান হাসিব, শফিকুল ইসলাম রিংকু, সাইফুর রহমান সবুজ, মিজানুর রহমান, রবিউল আলম এবং আনোয়ার মৃধা।

হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ, পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৪৩ এম
হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ, পুড়ে ছাই

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামে পার্কিং করা একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। তবে এই ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশের কাছে কোন তথ্য নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক সোহেল মিয়া এই তথ্য জানান। তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন তাকে জানালে ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি দেখেন। রাতে দুর্বৃত্তারা প্রথমে গাড়িটি চুরির চেষ্টা করে। পরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়ির সামনের কেবিন, ইঞ্জিন, সামনের গ্লাস ও ভেতরের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়। পেছনের বডির কিছু অংশ টিকে থাকলেও তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ঘটনার বিবরণ জানানোর পর হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভুঁইয়া বলেন, গাড়ি পুড়ে যাওয়ার কোন ঘটনার তথ্য তিনি পাননি এবং কেউ থানায় অভিযোগ করেননি।

Model Hospital