বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মনিরা আজিম একাডেমীর ২৫ বৎসর পূর্তিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৩:৫৬ পিএম
শাহরাস্তি মনিরা আজিম একাডেমীর ২৫ বৎসর পূর্তিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির মনিরা আজিম একাডেমীর ২৫ বৎসর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়ার পুরুস্কার বিতরন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৬ মার্চ শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য এ বি এম ফজলুল করিম বাহারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মো: জিয়া উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন মনিরা আজিম একাডেমীর প্রধান শিক্ষক মো: আমির হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক ও কামরুল আহসান লিংকনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট ডিবিশন জর্জকোট কুমিল্লা এ্যাড. মো: নজরুল ইসলাম, উঘারিয়া পুলিশ ফাড়িঁ ইনচার্জ মফিজুল ইসলাম, মেহের ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী, অভিবাভক সদস্য মো: ইকবাল হোসেন, মো: মাহবুব আলম, ও জাবেদ হোসেন প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানে মেধা তালিকায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট সন্মাননা, বিভিন্ন ইভেন্টে বিজয়ী ২ শতাধিক শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।

সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, অভিবাভক, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।