শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:৩৭ পিএম
মতলব দক্ষিণে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে ফাসানোর অভিযোগ পাওয়া উঠেছে। এঘটনায় ২৯ মার্চ সকালে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, গত ২৮ মার্চ রাত ১০টার দিকে বদরপুর গ্রামের আক্তার খান গংরা হঠাৎ আগুন লেগেছে বলে ডাক চিৎকার দেয়। ডাক চিৎকার শুনে আমরা দৌড়ে আসি। পরে এসে দেখি তারা আগুন না নিভিয়ে ভিডিও করছে এবং ছবি তুলছে। পরে আক্তার গং ও তাদের ভাগিনা ফরহাদ গংরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পাশ্ববর্তী হেলাল পাটোয়ারীর বাড়িতে আক্রমন করে। এতে তাসমিয়া (২০) নামে একজন আহত হয়েছে। আহত তাসমিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
হেলাল পাটোয়ারী জানান, ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। উক্ত জায়গা নিয়ে বাটোয়ারা মামলা চলমান। তারা জায়গায় ঘর উত্তোলন করতে গেলে আমি মৌখিকভাবে বাধা দেই। দীর্ঘ ৩০ বছর যাবৎ উক্ত জায়গা আমরা ভোগ দখল করছি। উক্ত জায়গায় আমাদের রোপনকৃত ২৫/৩০টি গাছ রয়েছে এবং জমিতে মাটি ভরাট করেছি। জায়গাটি এজওয়াজ বদলের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আক্তার গংরা নিজের ঘরে নিজেরাই আগুণ লাগিয়ে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। পরে আমি নিজে গিয়ে থানায় অভিযোগ করি এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, কয়েকদিন পূর্বে ১০ শতাংগ জায়গা আক্তার গংরা ক্রয় করে দুইদিন পূর্বে একটি জরাজীর্ণ ঘর তৈরি করে। ঐ ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাসানোর জন্য থানায় অভিযোগ দায়ের করে বলে অভিযোগ করেন হেলাল পাটোয়ারী।
ক্যাপশনঃ মতলব দক্ষিণে আগুন লাগানো ঘরের একাংশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital