বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্র্যাকের পরিবার দিবস ২০২২পালিত হলো লাউলহরীতে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৬:০৪ এম
ব্র্যাকের পরিবার দিবস ২০২২পালিত হলো লাউলহরীতে
স্বপন কর্মকার মিঠুন : ব্র্যাক চাঁদপুর-৩ অঞ্চলের অধিন লাউলহরী মনোহরগঞ্জ এলাকার অফিসের উদ্যেগে প্রতিষ্ঠানের ৫০তম বৎসর পুর্ন হলো। আর প্রতিষ্ঠাবার্ষিকীর মাসেই শুক্রবার ব্র্যাকের পরিবার দিবস ২০২২ ঝাকঝমক ভাবে পালিত হয়েছে। লাউলহরী এলাকাধীন ব্র্যাকের সকল শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারি ও তাদের স্ব-স্ব পরিবারের সদস্যরা পরিবার দিবসে অংশ গ্রহন করেন।

এই উপলক্ষে ওই দিনটি স্বরণে রাখতে এলাকা অফিসে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন। কর্মসুচীর মধ্য ছিলো, শিশুদের কবিতা আবৃত্তি, বিস্কুট খেলা, অংক দৌঁড়, নৃত্য প্রতিযোগীতা। এবং মহিলা বড়দের বালিশ খেলা, বাকেট বল নিক্ষেপ ও পুরুষ এবং মহিলা দলের গান, কৌতুকসহ সর্বশেষ লটারি অনুষ্ঠিত হয়।
জুম্মা নামাজ শেষে মধ্যন্নভোজের আয়োজন করা হয়। প্রত্যেক ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এসময়  আরিফ হোসেনের উপস্থপনায় আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন, মোঃ অছিম উদ্দিন নাঙ্গল কোর্ট এলাকার ব্যবস্থাপক (দাবি)। এছড়া সারর্বিক ব্যবস্থাপনায় ছিলেন, লাউলহরী  এলাকার ব্যবস্থাপক হাবিবুর রহমান (দাবি) , লাউলহরী এলাকা ব্যবস্থাপক মোঃ নুরুন নবী (প্রগতি), উপজেলা একাউন্ট অফিসার মোঃ বোরহান উদ্দিন, শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মোকলেছুর রহমান৷
এছাড়া ওই এলাকাধীন সকল শাখা ব্যবস্থাপক, পি.ও, একাউন্ট অফিসার, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital