বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নৌকায় ভোট চাইলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ২:৫৯ পিএম
মতলব উত্তরে নৌকায় ভোট চাইলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির : আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা। তবে প্রচারণায় এগিয়ে রয়েছে নৌকা প্রতীক এর প্রার্থীরা। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনভর উপজেলার কলাকান্দা, ফরাজীকান্দি, জহিরাবাদ, গজরা, ষাটনল ইউনিয়নে নৌকার প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করে গণসংযোগ ও পথসভা করেন।

কলাকান্দা নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা, ফরাজিকান্দি ইউনিয়নের নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জহিরাবাদ ইউনিয়নের নৌকার প্রার্থী এ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, গজরা ইউনিয়নের নৌকার প্রার্থী শহীদ উল্লাহ প্রধান, ষাটনল ইউনিয়নের নৌকার প্রার্থী একেএম শরীফ উল্লাহ সরকারের নৌকার পক্ষে ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে ভোট চাইলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছি। আজকে কলাকান্দা ইউনিয়ন, ফরাজিকান্দি ইউনিয়ন, গজরা, জহিরবাদ ও ষাটনল’সহ কয়েকটি ইউনিয়নে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থণা করেছি। বিভিন্ন বাজারে, দোকানে দোকানে নৌকার পক্ষে একাধিক কর্মী নিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন তিনি।

Model Hospital

তিনি বলেন, সাধারণ জনগণের কাছে একটাই কথা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকাকে সব জায়গায় বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য মাঠে আছি, কাজ করে যাবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital