শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাগ্রহণ করতে হবে : মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৩:০৬ পিএম
শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাগ্রহণ করতে হবে : মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষাগ্রহণ করলেই হবে না, তাদেরকে যুগোপযোগী শিক্ষাগ্রহণ করতে হবে। তাহলেই দেশ-বিদেশ সব জায়গাই তারা জ্ঞান কাজে লাগাতে পারবে।

মিজানুর রহমান বলেন, শিক্ষা গ্রহণ করে তা অন্যায়-অপরাধমূলক কাজে ব্যবহার করা যাবে না। লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার পাশাপাশি ন্যায়পরায়ণ হতে হবে।

Model Hospital

তিনি বলেন, মেরুদন্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়াও একটি জাতি উন্নতি ও সমৃদ্ধির শিখরে দাঁড়াতে পারে না। বিশ্বের বুকে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। শিক্ষা ছাড়া একটি রাষ্ট্রের সুষম উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। একটি জাতিকে ধ্বংস করে দিতে চাইলে শুধু এর শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিলেই চলে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখব একটি জাতিকে ধূলিসাৎ প্রকল্পে শিক্ষার উপরই আক্রমণ হয়েছে সবার আগে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অনেক বড় বড় যুদ্ধে বিজয়ী শক্তি পরাজিত জাতির লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে যেন সে জাতির শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে না হতে পারে।

মিজানুর রহমান সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেন গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনত প্রার্থী মো. শহদ উল্লাহ প্রধানকে নৌকা মার্কায় ভোট দেয়ার জণ্য সকলের পিতা-মাতাকে বলার জন্য।

প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান।

ওটার চর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মো. আবুল কালাম আজাদ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল আমিন, সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন। মিলাদ ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হেড মাওলানা আমিনুল হক সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital