সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সবাইকে টিকে থাকতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৩:১১ পিএম
জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সবাইকে টিকে থাকতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীর যেন ভালো ফলাফল করে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশাই করে সকল শিক্ষার্থীকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। লব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সবাইকে টিকে থাকতে হবে। জীবন যুদ্ধে টিকে থাকতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও প্রফেসর কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।

Model Hospital

বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, অভিভাবক কামরুজ্জামান সরকার, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোঃ আসাদুজ্জামান, প্রভাষক ফজিলা পারভীন,শিক্ষার্থী তাসমিয়া হাসান তৃষা, মিতু আক্তার, সাদিয়া, হিমু খান।

মানপত্র পাঠ করেন- সাবরিনা কামাল কনক, খালিদ বিন ওয়ালিদ, সুমাইয়া আক্তার রিয়া, পুলক হাসান সামী, সামিয়া আক্তার, হাসিবুর রহমান নিলয়।

নাত পরিবেশন করেন- নাজমিন নাহার। গীতা পাঠ করেন- কৃষ্ণা রাণী। কোরআন তেলাওয়াত করেন- মো. মাহিদুল ইসলাম।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।