বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিবে ৬১৫২ জন শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৩:৩০ পিএম
ফরিদগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিবে ৬১৫২ জন শিক্ষার্থী
এস. এম ইকবাল : ২০২১ সনের এস এস সি, দাখিল ও এস এস সি ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে ৬ হাজার ১’শত ৫২জন পরীক্ষার্থী অংশ নিবে। এবারের পরিক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রী সংখ্যা।
গত বছর বিশ্বব্যপি মহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে যায়,দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
ফলে পরীক্ষা না নিয়েই পূর্বের ফলাফলের গড় অনুযায়ী অটো পাশের সিধান্ত নেওয়া হয়। এবছর সরকার তথ্য-প্রযুক্তি ব্যাবহার করে শিক্ষার্থীদের পাঠদান অব্যহত রাখেন।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানাযায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শত ৫২জন ছাত্র , ৫শত ৩৬ জন ছাত্রী, মোট ৮শত ৮৭ জন পরীক্ষার্থী।
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৮২ জন ছাত্র , ৪শত ৫৬ জন ছাত্রী, মোট ৭শত ৩৮জন পরীক্ষার্থী ।
চান্দ্রা ইমাম আরী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩শত ৫২ জন ছাত্র,৪শত ৩৫জন ছাত্রী, মোট ৭শত ৮৭ জন পরীক্ষার্থী ।
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শত ৫৬জন ছাত্র,৭শত ১১ জন ছাত্রী, মোট ১হাজার ১শত ৬৭জন পরীক্ষার্থী ।
ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৬০জন ছাত্র,৩শত ৪০জন ছাত্রী, মোট ৬শত জন পরীক্ষার্থী।
এস এস সিতে ৫টি কেন্দ্রে ১হাজার ৭শত ১জন ছাত্র,২হাজার ৪শত ৭৮ জন ছাত্রী, সর্বমোট ৪হাজার ২শত ৭৯জন পরীক্ষার্থী ।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রে ৩শত ৩০জন ছাত্র,৩শত ৮০জন ছাত্রী, মোট ৭শত ১০ পরীক্ষার্থী।
চান্দ্রা হামিদিয়া মাদ্রাসা কেন্দ্রে ২শত ৩৫জন ছাত্র, ৩শত ৫৫জন ছাত্রী, মোট৫শত ৯০ জন পরীক্ষার্থী।
রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১শত ৯১জন ছাত্র,২শত ৪৭জন ছাত্রী, মোট ৪শত ৩৮ জন পরীক্ষার্থী।
দাখিল পর্যায়ে ৭শত ৫৬জন ছাত্র,৯শত ৮২জন ছাত্রী , মোট ১হাজার ৭শত ৩৮জন পরীক্ষার্থী।
এস এস সি ভোকেশনাল, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৭৭জন ছাত্র, ৫৮জন ছাত্রী, মোট ২শত ৩৫জন শিক্ষার্থী।
 ফরিদগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে ২হাজার ৬শত ৩৪জন ছাত্র, ৩হাজার ৫শত ১৮ জন ছাত্রী, সর্বমোট ৬হাজার ১শত ৫২জন পরীক্ষার্থী অংশ নিবে।
পরীক্ষার্থীদের ৫৮ শতাংশ ছাত্রী, ৪২শতাংশ ছাত্র।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।