শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩:৩৬ পিএম
মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২ এপ্রিল নারায়ণপুর বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই সাবেক সভাপতি মো. শাহাজাহান প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। একই সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মো. ইয়াছিন সরকার।

সাধারণ সম্পাদক পদে মোট দুই জন প্রার্থীর মধ্যে ২২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মামুন প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু তাহের প্রধান পেয়েছেন ৯১ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. মোখলেছুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ পাঠান পেয়েছেন ১৫৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাসুদ প্রধান পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন চার জন। এর মধ্যে ১৯৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আলম তালুকদার, ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. রেহান উদ্দিন, ১৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. বিল্লাল সরকার, ১৪৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. শরিফ বেপারী ও ১০১ ভোট পেয়ে পরাজিত হন নির্মল চন্দ্র দাস।

Model Hospital

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী সমবায় অফিসার সঞ্জয় দাস, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রধান ও সদস্য মো. জোহর আলী।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক ও ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মো. ইকবাল হোসেন হাওলাদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital