শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ৯ ইউপি নির্বাচনে নৌকার জয়জয়াকার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৪:০৫ পিএম
চাঁদপুরের ৯ ইউপি নির্বাচনে নৌকার জয়জয়াকার
সজীব খান : দ্বিতীয় ধাপের ইউপি পরিষদ নির্বাচনে  চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ ইউপিতে বিজয়ী হয়েছে। অবাদ সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীগন বিজয়ী হন।
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউপিতে  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, বর্তমান চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নে সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী,  তরপুচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রফিকউল্ল্যাহ, চান্দ্রা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী  নির্বাচিত হন।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের মনে শঙ্কা থাকলে ও সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনার অবাদ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করেন, প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারগনের উপস্থিতি ছিল বেশি।
নারী ভোটাররা সুষ্ঠ ভাবে ভোট দিতে পেরে সরকার ও নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়েছে। তবে দুই একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মাঝে দাওয়া পাল্টা দাওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী অনেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন্দ্রে পেশিশক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে, তবে দিন শেষে ভোটাররা ভোট দিতে পেরে আনন্দিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital