শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচনে তরপুরচন্ডী ৯নং ওয়ার্ডে মোর্শেদ আলম কবির গাজী বিজয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৪:২২ পিএম
ইউপি নির্বাচনে তরপুরচন্ডী ৯নং ওয়ার্ডে মোর্শেদ আলম কবির গাজী বিজয়ী
গাজী মোঃ ইমাম হাসান : ১১ নভেম্বর  চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে তালা প্রতীকে ইউনিয়ন পরিষদ সদস্য পদে  নির্বাচিত হয়েছে ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মোর্শেদ আলম আলম কবির গাজী।
এদিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯ নং ওয়ার্ডের  আব্দুল আওয়াল সরকারি প্রাথমিক শান্তুিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।এই ওয়ার্ডটিতে মোট ভোটার সংখ্যা ৮৯৩ জনের মধ্যে সংগ্রহকৃত ভোটের সংখ্যা ৬২৫।
এর মধ্যে তালা প্রতীকের প্রার্থী মোর্শেদ আলম কবির গাজী পায় ৩১৮ ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মোস্তফা মাল ফুটবল প্রতীকে পান ২৮৩ ভোট এবং মোরগ মার্কা প্রতীকে হাসান আলী পায় ১ ভোট।সংগ্রহকৃত মোট ভোট থেকে বাতিল ভোটের সংখ্যা ২২।
নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী মোর্শেদ আলম কবির গাজী  ৩৫ ভোটের ব্যবধানে বর্তমান ইউপি সদস্য মোস্তফা মালকে পরাজিত করে। নির্বাচনে বিজয়ী হয়ে মোর্শেদ আলম কবির ওয়ার্ড বাসীর কৃতজ্ঞা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital