সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শণে ইউএনও

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৪:২৮ পিএম
মতলব উত্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শণে ইউএনও

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন ইউএনও গাজী শরিফুল হাসান।

৫ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলার ফরাজীকান্দি ওয়াইসীয়া কামিল মাদ্রাসা, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ে পাঁচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ও সাড়ে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় সাড়ে পাঁচআনি হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রেবাত উল্লাহ, ফরাজীকান্দি ওয়াইসীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোলাইমান ফকিহ, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বাতেন প্রধান’সহ বিভিন্ন শিক্ষকগণের সাথে তিনি একথা বলেন।

এসময় উপজেলা নির্বাহি অফিসার বিভিন্ন শ্রেণী কক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কৌশল সরেজমিনে দাঁড়িয়ে উপলোকন করেন।

Model Hospital

এ সময় তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের গৃহীত চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন। ফরাজিকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসার নির্মাণাধীন ভবন, সাড়ে পাঁচানী হোসাইনী ফাজিল মাদ্রাসার বঙ্গবন্ধু কর্ণার এবং মাদ্রাসা চত্বরে নবনির্মিত শহিদ মিনার ঘুরে দেখেন।

চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ডা. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ড্যাব চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ গফুর মিয়া এবং চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হাসানুর রহমান।

আলোচনা সভায় চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনের সুদূরপ্রসারী তাৎপর্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তাঁরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের ওপরও আলোকপাত করেন।

Model Hospital

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।