বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে মতলব উত্তরে র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ২:৫০ পিএম
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে মতলব উত্তরে র‌্যালী ও আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার (৬ এপ্রিল) যথাযথ মর্যাদায় মতলব উত্তর উপজেলা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি।’

জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা চত্বরে র‌্যালি ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেফায়েত উল্লাহ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শাহিন আলম, ছেংগারচর পৌর ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথি গাজী শরিফুল হাসান তাঁর বক্তব্যে বলেন, সমাজে এখনো মাদকের যথেষ্ট প্রভাব রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে ক্রীড়াঙ্গনকে বড় ভূমিকা রাখতে হবে। একজন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মাদক থেকে অবশ্যই দূরে থাকবে। কোনো ক্রীড়াবিদ মাদক গ্রহণ করতে পারে না।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।