বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ মতলব উত্তরে ৩৫ চেয়ারম্যান ও ৫২১ সদস্য প্রার্থীর প্রতিক বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৪:৫৫ পিএম
আজ মতলব উত্তরে ৩৫ চেয়ারম্যান ও ৫২১ সদস্য প্রার্থীর প্রতিক বরাদ্দ

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৪৫ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৬, সংরক্ষিত সদস্য পদে ১৪৩ জন এবং সদস্য পদে ৪৫৬ জন প্রার্থী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪৮জন প্রার্থী। এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান ৪, সংরক্ষিত মহিলা সদস্য ৪ ও সাধারণ সদস্য পদে ৮জন প্রার্থী। আগামী ২৮নভেম্বর এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন জানান, ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য ৬জন রিটার্ণিং কর্মকর্তা নিয়োগ দেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ, মোহনপুর ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী শামসুল হক চৌধুরী বাবুল, ইসলামাবাদ ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাখাওয়াত হোসেন সরকার মুকুল ও দূর্গাপুর ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোকারম হোসেন খান ওপেল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

Model Hospital

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ ও সাধারণ সদস্য পদে ৮জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital