বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে লতিফগঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৫:০০ পিএম
ফরিদগঞ্জে লতিফগঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠান ১১ নভেম্বর বুধবার সকালে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ইলিয়াছ বেগ বলেন, মাদ্রাসার উন্নয়ণে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইতিমধ্যে মাদ্রাসার ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেন, আমরা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টের মাধ্যমে লেন-দেন ব্যবস্থা চালু করেছি, শিক্ষকদের প্রায় ১০ বছরের প্রাতিষ্ঠানিক বেতন পরিশোধ করে হালফিল করেছি, মাদ্রাসার ৪ লাখ টাকা প্রদান পূর্বক মাও: জসিমের মাধ্যমে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা হয়েছে, শিক্ষক সংকট দূর করা হয়েছে, প্রতিষ্ঠানের সার্বিক দিক নিয়ম নীতিতে এসেছে। পড়াশুনার মান বৃদ্ধি পাওয়ায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ব বিদ্যালয়েও স্থান করে নিতে পেরেছে। আমরা এ প্রতিষ্ঠানের উন্নয়ণে বদ্ধ পরিকর। সব কাজই সাবেক সংসদ সদস্য ড.শামছুল হক ভূঁইয়ার দিক নির্দেশনায় করতে পেরেছি। তাই আমরা ওনার কাজে চির কৃতজ্ঞ।

অনুষ্ঠানটি শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, গভনিং বডির সদস্য ডা. আবুল খায়ের পাটওয়ারী, শিবলি নোমান, সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক মো: তাফাজ্জল হোসেন, মো: রফিকউল্যাহ, অফিস সহকারী মো: মিজানুর রহমান প্রমূখ।

Model Hospital

দোয়া ও মুনাজাত পরিচালনা করেছেন, মাও: সুফি আহমেদ। সাবেক অধ্যক্ষ মাও: আব্দুল মান্নান খাঁন এর রোগ মুক্তির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়েছে। তাছাড়া প্রায়াত: শিক্ষকদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital