বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৩:২০ পিএম
মতলব উত্তরে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান এর নিজ উদ্যোগে সানকিভাংগা গ্রামে তার নিজ বাড়িতে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ও দো’জাহানের সকলের শান্তি কামনায় দোয়া করা হয়। এর আগে মিজানুর রহমানের পিতা মরহুম আব্দুল রউফ চৌধুরীর কবর জিয়ারত করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অ্যাড. মনোয়ারুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি’র চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, জেলা যুবলীগের সদস্য গাজী সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া আসাদুজ্জামান, অ্যাড. জসিম উদ্দিন, মতলব পৌর সভার সাবেক প্যানেল মেয়র দেওয়ান আবুল বাশার পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম মুরাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিঠু পাটোয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সরকার, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, জহিরাবদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিক, উপজেলা যুবলীগের নেতা আমিনুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান আপেল, আনোয়ার হোসেন আকাশ, মুসা বেপারী, আমির হোসেন মোল্লা প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।